সুনামগঞ্জের তাহিরপুরে মোটরসাইকেল চাপায় আদমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৯টায় উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল গ্রামের আজহারুলের ছেলে।
খবর পেয়ে তাহিরপুর থানা-পুলিশ মোটরসাইকেল চালক বিল্লাল মিয়াকে (৩০) আটক করেছে। মোটরসাইকেল চালক উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের সাধেরকলা গ্রামের কোনাপাড়ার আবু সায়েদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার সময় তাহিরপুর উপজেলা সদর থেকে মোটরসাইকেল নিয়ে বড়দল পুরান হাটি গ্রামের সড়ক দিয়ে মোটরসাইকেল চালক বিল্লাল যাওয়ার সময় শিশু আদমান সড়ক পার হতে গেলে মোটরসাইকেল চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ তরফদার জানান, খবর পেয়ে থানা-পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চালক বিল্লাল মিয়াকে আটক করেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।