সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল) আয়োজিত ‘এনার্জেটিক ফিউচার লিডারশিপ প্রোগ্রাম’ (ইএফএলপি) ইনটেক-১-এর ওরিয়েন্টেশন। এই প্রোগ্রামের মাধ্যমে প্রকৌশল বিভাগে অধ্যয়নরত তৃতীয়-চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিজের পছন্দের শিক্ষাক্ষেত্রে সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে তোলার লক্ষ্যে নেটওয়ার্কিং ও ট্রেনিং সুবিধা দেবে এনার্জিপ্যাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপিজিএলের স্বতন্ত্র পরিচালক নুরুল আমিন, এমডি-সিইও হুমায়ুন রশিদ, প্রতিষ্ঠানটির এসবিপিএমে চিফ স্ট্র্যাটেজিস্ট নাওইদ রশিদ প্রমুখ। বিজ্ঞপ্তি