উপহারস্বরূপ উত্তরা আধুনিক মেডিকেল কলেজকে একটি মাইক্রোবাস দিয়েছে পূবালী ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আলম খান চৌধুরী কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. সাব্বির আহমেদ খানের কাছে মাইক্রোবাসটি হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব জাহিদ আহসান, ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এএস সিরাজুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি