উপায়ের নতুন ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হোসেন

ইউসিবি ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মোবাইল আর্থিক সেবাদাতা ইউসিবি ফিনটেক কোম্পানির (উপায়) ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী পদে যোগ দিয়েছেন রেজাউল হোসেন।

বাংলাদেশের টেলিকম ও মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টরের অগ্রণী ব্যক্তিত্ব রেজাউল হোসেন সেলস, মার্কেটিং ও ডিস্ট্রিবিউশনে ২৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। কাজ করেছেন গ্রামীণফোন, সিটিসেল, এয়ারটেল ও বিকাশসহ বিভিন্ন দেশীয় ও বহুজাতিক কোম্পানির নেতৃস্থানীয় পর্যায়ে। তার উদ্ভাবনী ও নেতৃত্বে সমৃদ্ধ হয়েছে দেশের টেলিযোগাযোগ এবং আর্থিক প্রযুক্তিগত খাত। বিজ্ঞপ্তি