ইবিএল স্কাইপে ব্যবহার করবে আমেরিকান স্কুল

ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের (এআইএসডি) সবাই তাদের অনলাইন পেমেন্টের জন্য ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘ইবিএল স্কাইপে’ ব্যবহার করতে পারবেন। সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তিতে সই করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার এবং এআইএসডির প্রধান অর্থ কর্মকর্তা জিম জেনট্রাপ। এ সময় ইবিএল এম-কমার্স ও ই-কমার্স প্রধান ফয়সাল ফাতে-উল ইসলাম এবং এআইএসডির ফাইন্যান্স প্রধান শফিক আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি