পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের লেনদেন আগামী রবিবার থেকে শুরু হবে। এর আগে গত মঙ্গলবার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রথমে বৃহস্পতিবার থেকে লেনদেন শুরুর কথা বলা হয়। তবে পরে রবিবার থেকে শুরুর কথা জানানো হয়েছে।
ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার গত সোমবার বিনিয়োগকারীদের বিও হিসেবে জমা হয়েছে। ডিএসইতে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে এবং কোড হবে টঘওঙঘওঘঝ। কোম্পানি কোড হবে ২৫৭৫৩। আইপিওতে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার অভিহিত মূল্য ১০ টাকায় বিক্রি হয়।
গত বছরের ২৪ জুন ১৯ কোটি টাকার বেশি সংগ্রহের অনুমোদন পায় সাধারণ বীমা খাতের কোম্পানিটি। আইপিও আবেদন চলে ২৬ থেকে ৩০ ডিসেম্বর। সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও প্রাথমিক গণপ্রস্তাব খাতে ব্যয় করবে।
এই বীমা কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।