ধর্ষণ মামলায় বরিশাল সিটি কাউন্সিলর কালাম মোল্লা গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় নগরের বাকেরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার কালাম ব‌রিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপ‌তি পদেও রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার।

তিনি বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে গত বৃহস্পতিবার রাতে এক নারীকে ধর্ষণ করেন কাউন্সিলর কালাম মোল্লা। এই ঘটনায় ওই নারী থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এদিকে ওই নারীকে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার জন‌্য ব‌রিশাল মেট্রোপলিটন পু‌লি‌শের ভিক‌টিম সা‌পোর্ট সেন্টা‌র থে‌কে ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ওসি‌সি‌তে নেওয়া হ‌য়ে‌ছে।