বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে ‘মুজিব কর্নার’ উদ্বোধন করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। গতকাল সোমবার গুলশানের প্রধান কার্যালয়ে এই ‘মুজিব কর্নার’ উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদ আলম। এসময় ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি