ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের ৩৮ জন অফিসারের অংশগ্রহণে গত রবিবার ১০ দিন ব্যাপী ‘ক্রেডিট অপারেশনস ও রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকস’ শীর্ষক ট্রেনিং কোর্স উদ্বোধন হয়। কোর্স উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মেহমুদ হোসাইন। সভাপতিত্ব করেন ব্যাংকের মানবসম্পদ বিভাগ প্রধান এসইভিপি শেখ আক্তার উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন ভিপি ও প্রিন্সিপাল শাহ সৈয়দ রাফিউল বারী। বিজ্ঞপ্তি