উবারে কার বা মোটরবাইক রাইড নিয়ে পেমেন্ট বিকাশ করলে গ্রাহক পাচ্ছেন ১৫ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ৬০ টাকা করে তিনবারে ১৮০ টাকা ছাড়। অফারটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। বিকাশ পেমেন্ট করার জন্য গ্রাহককে তার বিকাশ অ্যাকাউন্টটি উবারের পেমেন্ট পদ্ধতির তালিকায় সেভ করতে হবে। এর জন্য প্রথমে উবার অ্যাপের মেন্যুতে গিয়ে ‘ওয়ালেট’ অপশন সিলেক্ট করে ‘অ্যাড পেমেন্ট’ ট্যাপ করতে হবে। এরপর ‘বিকাশ’ আইকনে ট্যাপ করে পরবর্তী কয়েকটি ধাপ অনুসরণ করলেই যুক্ত হয়ে যাবে বিকাশ পেমেন্ট অপশন। একবার অ্যাকাউন্ট যুক্ত হলে গ্রাহকরা তাদের প্রয়োজনমতো পেমেন্ট করতে পারবেন। বিস্তারিত জানা যাবে বিকাশের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি