সার্ভিস ইঞ্জিনের চেয়ারম্যান এবং আবদুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম ২০১৮ সালে দেশের রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য নবমবারের মতো সিআইপি সম্মাননা পেয়েছেন। শীর্ষ বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানি হওয়ায় বিদেশে সার্ভিস ইঞ্জিনের সার্ভিস সেন্টার রয়েছে। বর্তমানে হাজারের বেশি তরুণ এই সংস্থায় কাজ করছেন। মহিউদ্দিন মোনেম দেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদানের জন্য একাধিকবার রাষ্ট্রপতি পুরস্কার এবং পরপর ছয়বার জাতীয় রপ্তানি ট্রফিতে ভূষিত হয়েছেন। তিনি ২০১৩ সাল থেকে টানা আটবার সেরা করদাতার স্বীকৃতিও পেয়েছেন। তিনি গত বছর শিল্প মন্ত্রণালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’-সম্মানে ভূষিত হন। বিজ্ঞপ্তি