নগদের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কারীকে সেবা দেবে বাংলাদেশ ফাইন্যান্স

মোবাইল আর্থিক সেবাদাতা নগদের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কারীদের জন্য নতুন সেবা নিয়ে এসেছে বাংলাদেশ ফাইন্যান্স।

বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন  কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কায়সার হামিদ এবং নগদের প্রধান নির্বাহী রাহেল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভুঁইয়া, হেড অব অপারেশন্স মো. রফিকুল আমিন, হেড অব বিজনেস ট্রান্সফরমেশন বুদ্ধদেব সরকার, নগদের চিফ মার্কেটিং অফিসার শেখ আমিনুর রহমান, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, হেড অব ইন্স্যুরেন্স অ্যান্ড এনবিএফআই মো. বায়েজীদ।

চুক্তির আওতায় বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে সঞ্চয় অ্যাকাউন্ট খোলা ও আমানত সংগ্রহ, এসএমই ঋণ প্রদান ও প্রদেয় ঋণের কিস্তি সংগ্রহ, ফ্যাক্টরিং লোনসহ বিবিধ ডিজিটাল লেনদেন সংক্রান্ত সেবা নগদের মাধ্যমে দেওয়া যাবে। বিজ্ঞপ্তি