পদ্মা ব্যাংক ও স্বাধীন ফিনটেক চুক্তি

নতুন ন্যানো লোন প্রোডাক্ট চালু করতে পদ্মা ব্যাংক ও নতুন স্টার্টআপ স্বাধীন ফিনটেকের মধ্যে একটি চুক্তি হয়েছে। গত সোমবার ব্যাংকের গুলশান হেড অফিসে এই চুক্তি স্বাক্ষর হয়। পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন আর স্বাধীন ফিনটেকের প্রধান নির্বাহী কাশফিয়া মাহমুদ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি একটি ওয়েব এবং অ্যাপভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করবে। এখানে অনলাইনে ক্ষুদ্রঋণের জন্য আবেদন করা যাবে। ঋণগ্রহীতাদের অনলাইনে জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য সহায়ক নথি জমা দিতে হবে, যা সংশ্লিষ্ট সংস্থা থেকে যাচাই-বাছাই হবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এটি চালু করা হবে। বিজ্ঞপ্তি