আবার করপোরেট সুশাসনের স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক

টানা পাঁচ বছর দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের ‘আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ডস’ অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ‘আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ডস ২০২০’-এর ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে ব্র্যাক ব্যাংক, যা প্রাইভেট ব্যাংক ক্যাটাগরিতে সর্বোচ্চ পুরস্কার। 

বেসরকারি ব্যাংক ক্যাটাগরিতে ২০১৬, ২০১৭ ও ২০১৯ সালে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ বা প্রথম এবং ২০১৮ সালে দ্বিতীয় স্থান অর্জন করে ব্র্যাক ব্যাংক। ঢাকার লা মেরিডিয়ানে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আবদুল ওহাব মিয়া।  

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন বলেন সুশাসন, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও স্বচ্ছতা ব্র্যাক ব্যাংকের ব্যবসায়িক মডেলের মূল ভিত্তি। পরপর পাঁচ বছর আইসিএমএবির এই স্বীকৃতি ওই চার বিষয়ের প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন বহন করে। বিজ্ঞপ্তি