মার্কেন্টাইল ব্যাংকের অর্থ পাচার নিয়ে প্রশিক্ষণ

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধবিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণটি উদ্বোধন করেন উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ। প্রশিক্ষণে ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ প্রধান মো. মোসাদ্দেক হোসেন ও মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টিরা সেশন পরিচালনা করেন।  প্রশিক্ষণটি সঞ্চালনায় ছিলেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক। বিজ্ঞপ্তি