শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে দু’পক্ষের হামলা-সংঘর্ষে আহত দুলাল (৫৪) হাসপাতালে মারা গেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত দুলাল গুপিনাথপুর উত্তরপাড়া গ্রামের মৃত জেন্দার মোল্লার ছেলে। গত সোমবার সন্ধ্যার দিকে পূর্ববিরোধের জের ধরে দু’পক্ষের হামলা সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুলাল আহত হন। তিনি সানোয়ার প্রামাণিক পক্ষের ছিলেন।
এদিকে দুলালের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সানোয়ার প্রামাণিক গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান।