চট্টগ্রামে করোনা সংক্রমণের সংখ্যা ও হার কিছুটা কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৮০৯ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। একটানা চার দিন পর এ সময়ে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে শনিবার এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার চট্টগ্রামের ২ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষায় ৮০৯ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ৫৬১ও ১৪ উপজেলার ২৪৮ জন।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ১৮ হাজার ১২ জন।
এর মধ্যে শহরের ৮৬ হাজার ৮৫ ও গ্রামের ৩১ হাজার ৯২৭ জন।
উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ৪৭, ফটিকছড়িতে ৪২, রাঙ্গুনিয়ায় ২৯, রাউজানে ২২, চন্দনাইশে ১৬, বাঁশখালীতে ১৪, পটিয়া ও সাতকানিয়ায় ১৩ জন করে, বোয়ালখালী ও আনোয়ারায় ১২ জন করে, লোহাগাড়া, মিরসরাই ও সন্দ্বীপে ৮ জন করে এবং সীতাকুন্ডে ৪ জন।
গতকাল করোনায় শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৫৪ জন রয়েছে। এতে শহরের ৭৩০ ও গ্রামের ৬২৪ জন।