ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমির কর্মশালা

ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমি (আইবিটিআরএ)’র উদ্যোগে ‘দি চ্যালেঞ্জেস অব দা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভোলুশন ইন ব্যাংকিং সেক্টর’ শীর্ষক কর্মশালা গতকাল শনিবার  ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এ কর্মশালা উদ্বোধন করেন। আইবিটিআরএ’র প্রিন্সিপাল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, মো. আলতাফ হুসাইন ও মো. নাইয়ার আজম, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী প্রমুখ। বিজনেস সেশনে বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসহাক মিয়া, সরকারের ডেপুটি সেক্রেটারি গোলাম মোহাম্মদ ভূঁইয়াসহ অন্যরা। বিজ্ঞপ্তি