দেশে প্রথম টেস্টিং ল্যাব স্থাপন করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল)। অত্যাধুনিক ‘ইঞ্জিনিয়ার খালেদা শাহরিয়ার কবির টেস্টিং ল্যাবের’ মাধ্যমে এনার্জিপ্যাক সর্বোচ্চ মানের পণ্য ও সেবা দেবে। অনলাইনে গতকাল এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী নুরুল হুদা, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পলিটেকনিক স্টেট ইউনিভার্সিটির, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শিখা রহমান, এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ। বিজ্ঞপ্তি