বাণিজ্যমেলায় শ্রেষ্ঠ প্যাভিলিয়ন আবুল খায়ের গ্রুপের

২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-২০২২-এ প্রিমিয়াম প্যাভিলিয়ন ক্যাটাগরিতে আবুল খায়ের গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আবুল খায়ের মিল্ক প্রোডাক্টসের মার্কস প্যাভিলিয়ন শ্রেষ্ঠ প্যাভিলিয়ন এবং জেনারেল প্যাভিলিয়ন ক্যাটাগরিতে আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টসের আমা কফি প্যাভিলিয়ন দ্বিতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক জেনারেল শহীদুল্লাহ চৌধুরী (অব.)। বিজ্ঞপ্তি