দক্ষ মানব সম্পদ প্রতিষ্ঠান ও দেশের জন্য আশীর্বাদ বলে মন্তব্য করেছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। তিনি বলেছেন, ‘মানব সম্পদকে দক্ষ করে তোলার জন্য প্রতিষ্ঠানের সকলকে এম্বাসেডরের ভূমিকা নিতে হবে, কাস্টমার স্যাটিসফেকশনের দিকে গুরুত্ব দিতে হবে।’ গতকাল মঙ্গলবার অ্যানুয়াল বিজনেস প্ল্যান সাইনিং ২০২২ উপলক্ষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপস্থিত সকল কোম্পানি প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেয়ারহোল্ডার ডিরেক্টর রোকেয়া বেগম নাসিমা, ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, শেয়ারহোল্ডার ডিরেক্টর ও রাতুল প্রোপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর নওরীন জাহান মিতুল, শেয়ারহোল্ডার ডিরেক্টর সাবরিনা রশীদ নোভা, ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতনের সহধর্মিণী শামীম আরা মুক্তা, কানাডা থেকে অনলাইনে যুক্ত ছিলেন শেয়ারহোল্ডার ডিরেক্টর সাইফ আলী খাঁন অতুল, স্পন্সর ডিরেক্টর আসিফ আলী খাঁন আযান, রাতুল প্রোপার্টিজের পি এস টু ম্যানেজিং ডিরেক্টর কামরুন্নাহার রিতু, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হোসাইন আলী খাঁন আকাশ।
রূপায়ণ পরিবারের সঙ্গে দীর্ঘদিন থেকে পরামর্শ দেওয়ার জন্য রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসেন সেলিম, এবিপি কমিটির চেয়ারম্যান ও রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পি জে উল্লাহ, উপদেষ্টা আবদুল গাফফার এবং উপদেষ্টা আবদুর রউফকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
২০২১ সালে বিশেষ অবদান রাখার জন্য বোর্ডের পক্ষে শেয়ারহোল্ডার ডিরেক্টর রোকেয়া বেগম নাসিমা বিভিন্ন কোম্পানি প্রধানদের হাতে সম্মাননা তুলে দেন। এই সম্মাননা গ্রহণ করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান দেওয়ান, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ, রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান, অনলাইনে যুক্ত ছিলেন রাতুল প্রোপার্টিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলী নুর রহমান, দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিব, রূপায়ণ কনস্ট্রাকশন লি.-এর পরিচালক (অপারেশনস) লে. কর্নেল (অব.) কবির উদ্দিন আহমেদসহ বিভিন্ন কোম্পানি প্রধানরা।
এ সময় রূপায়ণ গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রিয়াজ মাহমুদ রূপায়ণ গ্রুপের সিএফ ও রিয়াজ মাহমুদ (এফসিএমএ), রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের নির্বাহী পরিচালক (সেলস) এহসানুর রহমান, পরিচালক (অপারেশন) ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, রূপায়ণ সিটি উত্তরার হেড অব সেলস ডিরেক্টর রেজাউল হক লিমন, সি এস ও হেড খান আশরাফুজ্জামান, বিভিন্ন কোম্পানির মার্কেটিং হেডসহ রূপায়ণ গ্রুপের বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপায়ণ গ্রুপের এইচ আর অ্যান্ড অ্যাডমিনের সিনিয়র জিএম মাহফুজুর রহমান।