তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেডের ঘোষিত ৫ শতাংশ বোনাস লভ্যাংশের অনুমোদন দেয়নি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
গত অক্টোবরে ২০২০-২১ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে মেট্রো স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ। ঘোষিত বোনাস লভ্যাংশের অর্থ দিয়ে ব্যবসা সম্প্রসারণ করা হবে বলে জানায় কোম্পানিটি। এজন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা অনুমোদনও হয়। এরপর গত ২ জানুয়ারিতে এসইসিতে লভ্যাংশ অনুমোদনের জন্য পাঠানো হলে কমিশন তা প্রত্যাখ্যান করে।
বর্তমানে মেট্রো স্পিনিংয়ের পরিশোধিত মূলধন হচ্ছে ৬১ কোটি ৬৯ লাখ টাকা। চলতি অর্ধবার্ষিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা।