১২ শিক্ষাপ্রতিষ্ঠান

সীতাকুন্ডে বিজ্ঞান মেলায় অংশ না নেওয়ায় শোকজ

চট্টগ্রামের সীতাকুন্ডে বিজ্ঞান মেলায় অংশ না নেওয়ায় ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে কৈফিয়ত তলব করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন স্বাক্ষরিত চিঠি হাতে পাওয়ার তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোর প্রধানদের।

মেলায় অংশ না নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ, বিজয় সরণি ডিগ্রি কলেজ, ছোট দারোগারহাট তাহের মনজু কলেজ, নুরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, হযরত খাজা কালু শাহ (র.) ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, ফৌজদারহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়, সাদেক মস্তান উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মিলিটারি একাডেমি উচ্চ বিদ্যালয়, রোজ গার্ডেন উচ্চ বিদ্যালয় ও হযরত খাজা কালু শাহ (র.) বালিকা উচ্চ বিদ্যালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, সরকারি নির্দেশনা মানেনি প্রতিষ্ঠানগুলো।