ভৈরবে নৈশপ্রহরী হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবের ঘোড়াকান্দা এলাকার নির্মাণাধীন মসজিদের নৈশপ্রহরী কামাল মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো ভৈরবপুর উত্তরপাড়া এলাকার অহিদ মিয়ার ছেলে মুক্তাদির (২৪), কমলপুর পঞ্চবটী এলাকার মারফত আলী মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২৬), রতন মিয়ার ছেলে সাজন মিয়া (২৮) ও মৃত ফরিদ মিয়ার ছেলে আহসান উল্লাহ (২৬)।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ভৈরব র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।