নরসিংদীর শিবপুরে গাড়ি ছিনতাই চক্রের সদস্যদের হাতে জোড়া খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রায়পুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ইয়াবা এবং ছিনতাই হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম গতকাল শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার দুজন হলো রায়পুরা উপজেলার শ্রীনগর এলাকার সোহেল মিয়া (৩২) ও তার ভগ্নিপতি বিল্লাল হোসেন (৩০)।