বান্দরবানে পার্বত্যমন্ত্রী

ওমিক্রন ঠেকাতে প্রত্যেককে মাস্ক পরতে হবে

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ওমিক্রন ঠেকাতে প্রত্যেককে মাস্ক পরতে হবে। নিজেকে সুস্থ থাকতে হবে অন্যকেও সুস্থ রাখতে হবে। প্রধানমন্ত্রী প্রতিটি মুহূর্তে করোনার বিভিন্ন ভ্যারিয়েন্ট থেকে দেশের মানুষকে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

গতকাল রবিবার সকালে বান্দরবান পৌর আওয়ামী লীগের ব্যবস্থাপনায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে মাস্ক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুর রহিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর। বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ। পরে মন্ত্রী ট্রাফিক মোড়, বান্দরবান বাজারে মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। এছাড়াও মাস্ক বিতরণ কার্যক্রমে পৌর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।