মেষ : বৃহস্পতি গ্রহের দুর্ভটাবস্থানের ফলে হঠাৎ কুটির শিল্পের রপ্তানির সুযোগ পেতে পারেন। বকুলমালায় সজ্জিত মন্ডপে প্রভূত অর্থের সমাগম হবে।
বৃষ : প্রতড়বতত্ত্বের গবেষণায় জাতক জড়িয়ে পড়বেন। বর্তমান যুগের গ্রাফিকসের সাহায্যে সঠিক ফলাফল পেতে পারেন। এগিয়ে যান সফলতা আসবেই।
মিথুন : “জীব প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর” নারী-পুরুষ নির্বিশেষে জাতকের সাহায্যে কোনো বন্ধ্যা সারমেয়র জীবন রক্ষা পাবে।
কর্কট : শনিগ্রহের প্রভাবে জাতকের মানসিক সমস্যা দেখা দিতে পারে। ভালো কোনো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন। যাত্রা শুভ।
সিংহ : কেতুর প্রভাবে পদব্রজে দূরের যাত্রা শুভ। পথিমধ্যে শারীরিক কারণে চিকিৎসাকেন্দ্রের সহায়তা নিতে হতে পারে। তবে অঙ্গহানির ভয় নেই।
কন্যা : ব্যবসা মন্দার ফলে প্রাতিষ্ঠানিক ঋণ পরিশোধে জাতকের সমস্যা দেখা দেবে। রাজ পরিবারের দ্বারীর সাহায্যে ঋণ পরিশোধে এ যাত্রা উতরে যাবেন।
তুলা : আকাশ প্রযুক্তির ব্যক্তিগত ব্যবহারে রাজনৈতিক তস্করের বাধা পেতে পারেন। তবে মন্ত্রীপর্যায়ের সুদৃষ্টিতে এ সমস্যার সমাধান হবে।
বৃশ্চিক : পারিবারিক কারণে স্ত্রীর শীতলতা জাতকের মনঃপীড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। সহায়-সম্পত্তির ভাগবাটোয়ারা এ সপ্তাহে না করাই ভালো।
ধনু : সীমানার অদর্শনে রবির ভ্রমণপথে অন্তরীক্ষের ফলে জাতকের ওপর অপ্সরীর প্রভাব পড়তে পারে। মঙ্গলব্রত পালনে সমাধান পেতে পারেন।
মকর : সমুদ্রযাত্রায় হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের ফলে ভিন্ন কোনো বন্দরে আটকা পড়তে পারেন। ধৈর্য ধরুন সমাধান আসবে।
কুম্ভ : পরিবারের কোনো সদস্যের সম্পত্তি বিক্রয়ের পরামর্শে আত্মীয়স্বজন উৎসাহ জোগাতে পারে। ভুংগাশের অবস্থানের ফলে সম্পত্তি বিক্রয় অশুভ।
মীন : অনূঢ়া স্বাস্থ্যবতী যুবতীরা বিপরীত লিঙ্গের প্ররোচনায় সাড়া দেবেন না। এরা আপনার সমস্যার সুযোগ নিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে সর্বনাশ করবে।