মো. আসাদুজ্জামান জনতা ব্যাংক লিমিটেডে সম্প্রতি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মো. আসাদুজ্জামান ১৯৮৯ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক অফিস ও এরিয়া অফিসে এরিয়া প্রধান হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া মহাব্যবস্থাপক হিসেবে ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়সহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশনের দায়িত্বে ছিলেন। বিজ্ঞপ্তি