মার্চে তিন ওয়ানডে ও দুই টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। চার ভেন্যুতে ১৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে দুই দলের ওয়ানডে ও টেস্ট সিরিজ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করে দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডে সিরিজের দুই ম্যাচ হবে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। দ্বিতীয় ওয়ানডেটি হবে জোহানেসবার্গের ইম্পেরিয়াল ওয়ান্ডারার্সে। উপকূলীয় শহর ডারবান ও পোর্ট এলিজাবেথে হবে সিরিজের দুই টেস্ট।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ এবং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই দুই সিরিজ খেলবে বাংলাদেশ-দ. আফ্রিকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা জানান, সফরে টাইগাররা জোহানেসবার্গে থাকার আশা করছেন তারা।
ওয়ানডে ও টেস্ট সিরিজের সূচি
প্রথম ওয়ানডে—১৮ মার্চ (শুক্রবার)—সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন
দ্বিতীয় ওয়ানডে—২০ মার্চ (রবিবার)—ইম্পেরিয়াল ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ
তৃতীয় ওয়ানডে—২৩ মার্চ (বুধবার)—সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন
প্রথম টেস্ট—৩১ মার্চ থেকে ৪ এপ্রিল—কিংসমিড, ডারবান
দ্বিতীয় টেস্ট—৮ এপ্রিল থেকে ১২ এপ্রিল—সেন্ট জর্জ পার্ক ক্রিকেট গ্রাউন্ড, পোর্ট এলিজাবেথ