দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব শ্রীলঙ্কা আয়োজিত ‘সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট-২০২০’-এর আওতায় পাবলিক সেক্টর ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ‘সার্টিফিকেট অব মেরিট’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার সিএ ভবন অডিটরিয়ামে সাফার সভাপতি মো. শাহাদাৎ হোসেন আইসিএবি সহসভাপতি এনকেএ মোবিন, ফৌজিয়া হক ও সিইও শুভাশিষ বোস আইসিবির মহাব্যবস্থাপক মিজ মাহমুদা আক্তার এবং উপমহাব্যবস্থাপক মো. শরিকুল আনামের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি