শাহ্জালাল ইসলামী ব্যাংকের লক্ষ্মীপুর শাখা স্থানান্তর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের লক্ষ্মীপুর শাখা গতকাল রবিবার লক্ষ্মীপুর সদরে সফিক চৌধুরী ম্যানসনে স্থানান্তরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন শাখাটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা, লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি