পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, দেশের কল্যাণের কথা প্রধানমন্ত্রী চিন্তা করেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরির জন্য কাজ করে যাচ্ছেন। নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রী নারীবান্ধব। গতকাল রবিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটরিয়ামে বিভিন্ন উপজেলার নারীদের আর্থসামাজিক উন্নয়নে অটোমেটিক এমব্রয়ডারি এবং এ জেলার বিভিন্ন কৃষক সমবায় সমিতিকে ট্রাক্টর ও পাওয়ার টিলার মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।