ইন্টারনেট সেবাদাতাদের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষ সুবিধা

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)  সহায়তায় এ খাতের উদ্যোক্তাদের জন্য স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং ও সহজ অর্থায়ন সুবিধা চালু করেছে ব্র্যাক ব্যাংক।এ বিষয়ে ব্র্যাক ব্যাংক এবং আইএসপিএবি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী আইএসপিএবির সদস্য প্রতিষ্ঠানগুলো ব্র্যাক ব্যাংকের ওয়ান স্টপ সার্ভিস পয়েন্টের মাধ্যমে জামানতবিহীন ঋণ এবং অর্থ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সহযোগিতা পাবেন।

প্রধান কার্যালয়ে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং  সৈয়দ আব্দুল মোমেন এবং আইএসপিএবির প্রেসিডেন্ট মো. এমদাদুল হক চুক্তি স্বাক্ষর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব স্মল বিজনেস, ইস্ট আলমগীর হোসেন, হেড অব আন্ডাররাইটিং, স্মল বিজনেস বিপ্লব কুমার বিশ্বাস, হেড অব বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড প্রোডাক্টস আজিজুল হক, হেড অব ই-কমার্স অ্যান্ড আইসিটি ফাইন্যান্সিং আদনান জামিলি, সিনিয়র ম্যানেজার বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড প্রডাক্টস কায়সার হাসান, আইপিএসবিএর এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদ শাহেদ, সেক্রেটারি জেনারেল নাজমুল করিম ভুঁইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি