অমর একুশ সামনে রেখে ভাষার মাসে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ এবার নতুন সংগ্রহ সাজিয়েছে জিওমেট্রিক নকশাকে থিম করে। দেশে এবং দেশের বাইরে বাংলাদেশকে তুলে ধরতে চাওয়ার প্রত্যাশায় গড়া সাবব্র্যান্ড আমার বাংলাদেশ অধীনে তৈরী হয়েছে এসকল সামগ্রী। সাদা,কালো আর লাল এর সঙ্গে এ বছরের একুশে সংগ্রহে আরো যোগ করাা হয়েছে অ্যাশ ও কমলা কালার। সুতি,হাফসিল্ক আর লিলেন কাপড়ে স্ক্রীনপ্রিন্ট,হাতের কাজে করা হয়েছে পোশাকের জমিন অলংকরণ। প্রতিটি পোশাকের ডিজাইনকে নান্দনিক মাত্রা দেয়ার চেষ্টা করা হয়েছে নানান অনুষঙ্গের সন্নিবেশে।
উৎসবের পরিপূর্ণতার জন্যে পাবেন যুগল আর পরিবারের সবার জন্যে একই থিমের পোশাক। উপহার সামগ্রী হিসাবে রয়েছে একুশের নানান ডিজাইনের মগ, এছাড়াও আরো রয়েছে জুয়েলারী, মেয়েদের ব্যাগ ও পার্স। পোশাকের তালিকায় আছে শাড়ী, সালোয়ার-কামিজ,সিঙ্গেল কামিজ,সিঙ্গেল ওড়না, ব্লাউজ, আনইস্টিচ ড্রেস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট,উত্তরীয়। ছোটদের কামিজ,ফ্রক, স্কাট টপস সেট,পাঞ্জাবি,শার্ট,টি-শার্ট।
রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাইরের যে কোন আউটলেটেই পাবেন অমর একুশের সংগ্রহ। শোরুমের পাশাপাশি অনলাইনে www.rang-bd.comGes https://www.facebook.com/rangbangladesh ফেসবুক পেজে পাওয়া যাবে এই সংগ্রহ।
আছে হোম ডেলিভারীর সুবিধা। ফোন করুন ০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৭৯৯৯৯৮৮৭৭ নাম্বারে ।