গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি রেসপন্স লিমিটেডের সঙ্গে একটি গ্রুপ বীমা চুক্তি করেছে। এর আওতায় রেসপন্সের কর্মকর্তা ও কর্মচারীরা লাইফ কাভারেজ এবং মেডিকেল সুবিধা পাবেন। গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম এবং রেসপন্স লিমিটেডের ডিরেক্টর এবং সিওও মিজানুর রাহমান চুক্তি স্বাক্ষর করেছেন।