গ্রামীণফোনের নতুন সিবিও আসিফ নাইমুর রশিদ

ড. আসিফ নাইমুর রশিদকে চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে নিয়োগ দিয়েছে গ্রামীণফোন। আগের সিবিও কাজী মাহবুব হাসানের স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ১৬ এপ্রিল থেকে এ নিয়োগ কার্যকর হবে।

এর আগে আসিফ নাইমুর রশিদ রবি আজিয়াটার চিফ ইনফরমেশন অফিসার ছিলেন। ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত গ্রামীণফোন, টেলিনর মায়ানমার, টেলিনর এএসএ এবং সিমেন্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

ড. আসিফ ক্যালিফোর্নিয়া সাউদার্ন ইউনিভার্সিটি ইউএসএ থেকে ডিবিএ; কানাডার রয়েল রোডস ইউনিভার্সিটি, বিসি থেকে এমবিএ (এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট), ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডটি থেকে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব অ্যাপ্লাইড ফিজিকস এবং ইলেকট্রনিকসে পড়াশোনা করেছেন। বিজ্ঞপ্তি