সৈয়দপুর বিমানবন্দরে এমটিবির এয়ার লাউঞ্জ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) গতকাল বৃহস্পতিবার গ্রাহকদের জন্য সৈয়দপুর বিমানবন্দরে অত্যাধুনিক সেবা সংবলিত এমটিবি এয়ার লাউঞ্জ উদ্বোধন করেছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি লাউঞ্জটি উদ্বোধন করেন।

এ সময় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, এমটিবির পরিচালক, কার্যনির্বাহী পর্ষদের চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক, করপোরেট ও কমার্শিয়াল বিজনেস মো. খালিদ মাহমুদ খান, হেড অব এয়ার লাউঞ্জ অ্যান্ড এইচএসআইএ বুথ মো. রজার ইবনে আজাদ, হেড অব কমিউনিকেশনস ডিপার্টমেন্ট আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি