সোনালী ব্যাংক ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে অনলাইন ব্যাংকিং সেবাসংক্রান্ত চুক্তি হয়েছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে গতকাল চুক্তি সই করেন ব্যাংকের জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান, জেনারেল ম্যানেজার মো. আবদুল কুদ্দুস প্রমুখ। বিজ্ঞপ্তি