গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম কাজীকে (২৪) নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নাঈম উপজেলার প্রভাকরদী গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে মুকসুদপুর উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ছাত্রলীগ নেতা নাঈম কাজী গত ২১ জানুয়ারি শুক্রবার ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করেন।
ওই তরুণীর বাবা ছাত্রলীগ নেতা নাঈমকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায়ও একটি মামলা হয়েছে। ছাত্রলীগ নেতা নাঈমকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।