প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল বলেছেন, ‘তিনি একজন এন্টারটেইনমেন্ট মানুষ। তিনি খেলাধুলাকে ভালোবাসেন। আজকে যে বিভিন্ন ফুটবল, ক্রিকেট খেলা হচ্ছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সেগুলো মনিটরিং করেন। এর অর্থ হলো এই যে, অ্যাকচুয়ালি খেলাধুলার মধ্যেই মানুষের বিকাশ ঘটে, মানসিক-দৈহিক সব কিছুই। এ জন্যই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অন্তরের অন্তস্থল থেকে, রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’ গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনী-শেখ রাসেল প্রিমিয়ার লিগ ফুটবল খেলা শেষে এসব কথা বলেন রূপায়ণ গ্রুপ চেয়ারম্যান।