সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এবং সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশনের (সিও) উদ্যোগে ঝিনাইদহ অঞ্চলের ১০০ কৃষককে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। ঝিনাইদহ সার্কিট হাউজে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম, এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক, এসএমই ও এগ্রিকালচারাল ফাইন্যান্স বিভাগ প্রধান সাদাত আহমাদ খান প্রমুখ। বিজ্ঞপ্তি