নতুন ব্র্যান্ড পজিশনিং নিয়ে সম্প্রতি নতুন রূপে আত্মপ্রকাশ করেছে ফ্রুট ড্রিংক ‘ফ্রুটিকা’। এ যাত্রার মুহূর্তটি স্মরণীয় করে রাখতে এনটিভি, চ্যানেল আই, আরটিভি, সময় টেলিভিশন, মাছরাঙাসহ ২৮টি টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচার করা হয়েছে ফ্রুটিকার নতুন বিজ্ঞাপন ‘ফ্রুটস মানেই ফ্রুটিকা’। দুই মিনিটের বর্ণিল বিজ্ঞাপনচিত্রটি চলতি ধারার জিঙ্গেলের কারণে তরুণ প্রজন্মের মাঝে বেশ সাড়া ফেলেছে। ফ্রুটিকা মানেই যে আসল ফলের স্বাদ সুরে সুরে এ বার্তা দেওয়া হয়েছে বিজ্ঞাপনে। পাঁচটি শীর্ষ রেডিও চ্যানেলেও প্রচারিত হয়েছে ফ্রুটিকার বিজ্ঞাপন। একই সঙ্গে ঢাকা শহরের বিভিন্ন ব্যস্ত সড়কের মোড়ে বসানো এলইডি স্ক্রিনগুলোয় একযোগে বিজ্ঞাপনটি দেখানো হয়েছে। বিজ্ঞপ্তি