সিংগাইরে ভাষাশহীদ রফিকের বাড়িতে মানুষের ঢল

ভাষাশহীদ রফিক উদ্দিন আহম্মদের জন্মস্থান মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়। সেখানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্মরণ করা হয়।

গতকাল সোমবার একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন,  পৌর মেয়র-কাউন্সিলর, মুক্তিযোদ্ধা সংসদ,  সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা- কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

সকালে ভাষাশহীদ রফিক উদ্দিন আহম্মদের নিজ বাড়ি উপজেলার পারিল গ্রামে (বতর্মানে রফিকনগর) নির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ  গোলাম আজাদ খানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতাকর্মীরা।