রংপুরে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার স্বামী ও চার বছরের মেয়ে।
ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার দমদমা নামক স্হানে।
নিহত হালিমা (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পীরগাছা উপজেলার দেউতি গ্রামে।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মিঠাপুকুরের পায়রাবন্দ বৈরাগীগঞ্জ উদ্দীপন এনজিওতে কর্মরত মিজান মিয়া মোটরসাইকেলযোগে স্ত্রী হালিমা বেগম ও ৪ বছরের মেয়ে নাফিসাকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে ঘটনাস্থলে মোটরসাইকেল স্লীপ করে পড়ে যান।
এ সময় বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে স্ত্রী মারা যান এবং স্বামী ও শিশু সন্তান আহত হয়।
গুরুতর আহত স্বামীকে রমেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং কন্যা সন্তানটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে দেয়া হয়েছে।
বড়দরগা হাইওয়ে থানার ওসি মো. শাহজাহান খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।