যুক্তরাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা কমলেও প্রকোপ বেড়েছে ডেল্টা ধরনের। তবে দেশটিতে ডেল্টা ধরনের প্রকোপের তুলনায় ওমিক্রনে প্রাণহানি বেশি হয়েছে বলে জানিয়েছে সিয়াটল টাইমস।
সিয়াটল টাইমসের হিসাবে গেল বছরের ২৪ নভেম্বর প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দক্ষিণ আফ্রিকায় কভিডের ওমিক্রন ধরন শনাক্তের কথা জানায়। এরপর যুক্তরাষ্ট্রে ৩ কোটি ১ লাখ ৬৩ হাজারের বেশি কভিড শনাক্ত হয়েছে। এ সময়ে কভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৭৫০ জন।
যুক্তরাষ্ট্রের এই সংবাদমাধ্যমটি সাম্প্রতিক সময়ে দেশটির ওমিক্রন আক্রান্ত ও মৃত্যুর এক হিসাব দিয়েছে। সেই হিসাবে তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কভিডের ডেল্টার ধরনের প্রকোপ ছিল। তখন দেশটিতে নতুন করে ১ কোটি ৯১ লাখ ৭ হাজার ৫৯০ জনের কভিড শনাক্ত হয়। আর কভিডে সংক্রমিত হয়ে ১ লাখ ৩২ হাজার ৬১৬ জন প্রাণ হারান। যা থেকে ডেল্টা ও কভিডের মৃত্যুর তুলনা করে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ডেল্টার চেয়ে ওমিক্রনের প্রকোপের সময় প্রাণহানি ছিল ১৭ শতাংশ বেশি।
যুক্তরাষ্ট্রে ওমিক্রনে মৃত্যুর এ পরিসংখ্যান একটি বিষয়কেই ইঙ্গিত করে যে, ওমিক্রন কভিডের অন্য কোনো ধরনের চেয়ে কম প্রাণঘাতী নয়। যদিও এটি শনাক্তের শুরুর দিকে ওমিক্রনকে কম প্রাণঘাতী আর অধিক সংক্রামক বলে উল্লেখ করেছিলেন বিশ্বের বিভিন্ন দেশের মহামারী বিশেষজ্ঞরা।