সাউথইস্ট ব্যাংকের ৩ নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট

টাঙ্গাইলের কালিহাতী, মাগুরার শালিখা এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রতি ভার্চুয়ালি উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন। সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ থেকে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’- ইসলামিক ব্যাংকিংয়ের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবাগুলোও দেওয়া হবে। বিজ্ঞপ্তি