লোহাগাড়ায় দুটি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, চরম্বা নতুন বাজার ধূপীপাড়া এলাকায় বশির আহমদের মালিকানাধীন এলবিএম ইটভাটা এবং নোয়ারবিলা এলাকার মো. শাহ আলমের মালিকানাধীন সিআরবি ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ধ্বংস করা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়।