সৌদি আরবের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণে সম্প্রতি ‘১ম বাংলাদেশ-সৌদি আরব যৌথ পিপিপি প্ল্যাটফর্ম মিটিং’ শীর্ষক একটি ভার্চুয়াল সভা আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ)। সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। সভাপতিত্ব করেন সচিব ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী সুলতানা আফরোজ। বিজ্ঞপ্তি