বর্ষপূর্তিতে নতুন ৬ স্বাদের লাভেলো আইসক্রিম

ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে ভিন্ন স্বাদের ছয়টি নতুন পণ্য আনছে লাভেলো আইসক্রিম। কফি ব্লাস্ট, চকো হিডেন হার্ট, চকো ব্লাস্ট মিনি এবং প্রিমিয়াম অ্যাসোর্টেড ২.০ হচ্ছে লাভেলোর নতুন সংযোজন।

গত শনিবার রাজধানীর বনানীতে শেরাটন ঢাকায় ‘লাভেলো অ্যানুয়াল ডিনার, ২০২২’এ নতুন আইসক্রিমের মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দাতো’ ইঞ্জিনিয়ার মো. একরামুল হক।

এসময় উপস্থিত ছিলেন, লাভেলোর চেয়ারপারসন দাতিন’ শামীমা নার্গিস হক, চিফ স্ট্র্যাটেজিক অফিসার এম. রাজীব হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি