বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে প্রাইম ব্যাংক। এর ফলে প্রাইম ব্যাংকের যেকোনো শাখায় বুয়েটের শিক্ষার্থীর জমাকৃত টিউশন ফি প্রাইম ব্যাংক পরিচালিত বুয়েটের সেন্ট্রাল অ্যাকাউন্টে রিয়েল টাইমে জমা হবে। বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে বুয়েটের টিউশন ফি কালেকশন করবে প্রাইম ব্যাংক।
বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন এবং বুয়েটের কম্পট্রোলার মো. জসিম উদ্দিন আকন্দ চুক্তি স্বাক্ষর করেন। বুয়েটের প্রো-ভাইস-চ্যান্সেলর ড. আবদুল জব্বার খাঁন; প্রাইম ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং ডিভিশনের এসভিপি মোহাম্মদ ফারহান আদেল এ সময় উপস্থিত ছিলেন।